Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মাছ ধরার ট্রলারসহ আটক ২ : কারেন্টজাল জব্দ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৯:১৮ পিএম

বন্দরে মাছ ধরার ট্রলারসহ আটক ২ : কারেন্টজাল জব্দ
Swapno

বন্দরে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ কারেন্টজাল দিয়ে ইলিশ মাছ সংরক্ষনের অপরাধে বিপুল পরিমান কারেন্টজাল ও একটি মাছ ধরার ট্রলারসহ ২ জেলেকে আটক করেছে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী পুলিশ। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সোয়া ৪টায় বন্দর থানাধীন শীতলক্ষা নদীর মহনায় ধলেরশ^রী নদীতে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। 

এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী উপ-পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে বন্দর থানায় মৎস সংরক্ষন আইনে মামলা দায়ের করেন।  যার মামলা নং- ২৮(১০)২০। 

আটককৃত জেলেরা হলো মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার চর বলাকি এলাকার মৃত আবুল হাসেম মিয়ার ছেলে ওয়াজ করুনী (২৯) ও একই এলাকার মৃত আহসান উল্ল্যাহ মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫)। 

এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী উপ-পরিদর্শক রেজাউল করিম গনমাদ্যমকে জানায়, সরকারে নিষেধাজ্ঞা অমান্য করে আটককৃত ২ জেলে নিষিদ্ধ কারেন্টজাল দিয়ে শীতলক্ষা ইলিশ মাছ সংরক্ষন করছিল। 

আমরা মা ইলশ মাছ সংরক্ষন অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার ও ৫ হাজার ৫’শ মিটার কারেন্টজালসহ উল্লেখিত ২ জেলেকে াাটক করতে সক্ষম হই। 

পরে আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা রুজু করে আটককৃতদের ওই দিন সকালে আদালতে প্রেরণ করা হয়।    
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন