সিদ্ধিরগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে আটক ৪
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৮:৫২ পিএম
সিদ্ধিরগঞ্জে ৬ষ্ঠ শ্রেণীর ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নাসিক ৭নং ওয়ার্ডস্থ কদমতলী উত্তরপাড়ার গ্যাসলাইন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভুগী ঐ কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আটককৃতরা হলো- নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন আলীরচরের মৃত এমদাদুল হক পারভেজের ছেলে মোঃ নাছির (১৯), ভোলার চরফ্যাশন থানাধীন দক্ষিণ শিফা ফকিরের হাটের হাসমত আলীর ছেলে এনায়েত হোসেন (১৬), যশোরের কোতয়ালী থানাধীন নারন গালীর ইসমাইল গাজীর ছেলে মোঃ উজ্জল (১৫) ও পটুয়াখালীর বাউফল থানাধীন বাউফল সিটকা এলাকার সুলতানের ছেলে আরিফুল ইসলাম (১৬)। এরা সবাই কদমতলী গ্যাসলাইন এলাকায় ভাড়া থাকে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঐ ছাত্রী দেশের বাড়ী ভোলার চরফ্যাশনে থেকে পড়াশুনা করতো। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় প্রায় ৫ মাস যাবৎ বাবা-মায়ের বর্তমান ঠিকানা কদমতলী গ্যাসলাইন এলাকায় বসবাস করছে।
মেয়েটি গত ২১ অক্টোবর বিকেলে অভিযুক্ত নাছিরের বাসার সামনে খেলাধুলা করার সময় নাছির ও এনায়েত তাকে জোরপূর্বক নাছিরের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়।
পরে নাছির মেয়েটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং এনায়েত, উজ্জল ও আরিফুল ইসলাম দরজার সামনে দাড়িয়ে পাহাড়া দেয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক সুজন রঞ্জন তালুকদার জানান, ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পেরে বাদীর অভিযোগের ভিত্তিতে গভীর রাতে অভিযুক্ত নাছিরকে আটক করি। পরে তার দেয়া তথ্যমতে বাকী ৩জনকে আটক করা হয়।


