Logo
Logo
×

নগরের বাইরে

সাংবাদিক ইলিয়াস হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৮:৪৯ পিএম

সাংবাদিক ইলিয়াস হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
Swapno

সাংবাদিক ইলিয়াস শেখের হত্যাকারিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুর ১২ টায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় জাতীয় সাংবাদিক সংস্থার থানা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্টিত হয়। 


জাতীয় সাংবাদিক সংস্থা সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহবায়ক আব্দুল হান্নান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আবুল বাশার মজুমদার, সদস্য শাজাহান মোল্লা, ঢাকা বিভাগ কমিটির সভাপতি আলমগীর গনি, সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক শাহারিয়ার কবির রিপন,সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন (তুষার) সহ জেলা ও থানার সাংবাদিক নেতারা।

 

মানবন্ধনে সাংবাদিকরা বলেন, চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী ক্যাডার, মাদক ব্যবসায়ী ও অবৈধ গ্যাস সংযোগকরীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক ইলিয়াসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনো অনেক আসামী গ্রেফতার হয়ানি।

 

হত্যাকান্ড নিয়ে প্রথম থেকেই পুলিশের ভূমিকা রহস্যজনক। তবে এ হত্যাকান্ড নিয়ে কেউ যদি কোন রকম তালবাহানা করে তাহলে সাংবাদিকরা কঠোরভাবে তাদেরকে প্রতিহত করা হবে। সাংবাদিকরা বলেন, নতুন নতুন অনেকের নাম শুনতে পারছি,প্রশাসনের উচিত তাদের বিরোদ্ধে তদন্ত করা।

 

তদন্তে নিরপেক্ষ হতে হবে। এ মামলা নিয়ে প্রশাসন কোন রকম চালাকি করবেন না, আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না, সাগর রুনী হত্যার বিচার এখন পর্যন্ত হয়নি। তবে আমরা ইলিয়াস হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন