Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে মুনতাহা স্টীল মিলে স্যানিটারী মিস্ত্রির মৃত্যু 

Icon

সোনারগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১১:১৩ পিএম

সোনারগাঁয়ে মুনতাহা স্টীল মিলে স্যানিটারী মিস্ত্রির মৃত্যু 
Swapno

সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের বড়ৈবাড়ি এলাকায় অবস্থিত মুনতাহা স্টীল মিলে স্যানিটারী কাজ করতে গিয়ে আয়নাল হোসেন নামের এক স্যানিটারী মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত আয়নাল হোসেন উপজেলার নানাখী গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, স্যানিটারী মিস্ত্রি আয়নাল হোসেন বুধবার দুপুরে মুনতাহা স্টীল মিলে পানির ট্যাংক স্থাপনের কাজ করছিলো।

 

এসময় তার উপর কারখানার একটি ঘরের দেয়াল ভেঙে পড়লে তিনি মারাত্মক  আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান।

 

সোনারগাঁ  থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। ওই শ্রমিক ঢাকা মেডিকেল২০ কলেজ হাসপাতালে মারা গেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন