Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে দূর্গাপূজা উপলক্ষে জাকির খানের পক্ষে বস্ত্র বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১১:১১ পিএম

বন্দরে দূর্গাপূজা উপলক্ষে জাকির খানের পক্ষে বস্ত্র বিতরণ
Swapno

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দুস্থদের মাঝে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে নাসিক ২১নং ওয়ার্ডের বন্দর বাজার এলাকায় দুই শতাধীক দুস্থদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়। 

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে বস্ত্র বিতরণের আয়োজন করেন মহানগর মৎসজীবী দল।

বুধবার বন্দরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপির সহ সভাপতি মনির হোসেন খান ও বিশেষ অতিথি হিসেবে মহানগর যুবদলের অন্যতম সদস্য সাবেক তুখোড় ছাত্রনেতা সাঈদ হোসেন রিপন উপস্থিত ছিলেন। মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু এ অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ,এইচ এম হোসাইন,মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক লিংকন খান,শাহীন আহমেদ,সাবেক ছাত্রনেতা শেখ সালাহ্ আহমেদ রনি,নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্য সচিব লিংরাজ খান,তোলারাম কলেজ ছাত্রদল নেতা মো.ফাহিম,বন্দর উপজেলা যুবদল নেতা আব্দুল আল মামুন,বন্দর থানা মৎস্যজীবী দল নেতা সাখাওয়াত হোসেন পিংকি,অয়ন চৌধূরী সঞ্জয়,কাজী রিয়াদ,হৃদয় বণিক ও মতলব উত্তর থানা তারেক জিয়া প্রজন্মদলের সভাপতি মো.শাহ্ আলম। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন,নারায়ণগঞ্জ সদর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন জেকি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনির হোসেন খান বলেন, জাকির খান জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকল দুস্থ মানুষের পাশে আগেও ছিলেন এবং এখনও বিদেশ থেকে তার বিশাল কর্মী সমর্থকদের মাধ্যমে দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। আপনারা তার জন্য দোয়া করবেন। সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ্য রাখেন এবং তাকে দ্রুত দেশে ফিরে আসার ব্যবস্থা করে দেন।

সভাপতির বক্তব্যে শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু বলেন,বিএনপির শাসনামলেই সনাতম ধর্মালম্বী মানুষসহ সকল ধর্মের মানুষ ভালো থাকে। সব চেয়ে বেশি নিরাপদে থাকে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন