Logo
Logo
×

নগরের বাইরে

হযরত হাজী বাবা ছালেহ ইয়ামেনী (রাঃ) মাজারে গিলাফ চড়ালেন মেয়র আইভী

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১০:৪৮ পিএম

হযরত হাজী বাবা ছালেহ ইয়ামেনী (রাঃ) মাজারে গিলাফ চড়ালেন মেয়র আইভী
Swapno

বন্দরে হযরত হাজী বাবা ছালেহ ইয়ামেনী (রাঃ) এর ৫৪২ তম পবিত্র বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে গিলাপ চড়ানো মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার (২১ অক্টোবর) বাদ আছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীসহ অসংখ্য ভক্তবৃন্দ উক্ত মাজের গিলাফ চড়ানোতে অংশ গ্রহন করে। পরে দেশ ও জাতির কল্যান কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

 মিলাদ ও দোয়া অংশগ্রগন করেন হযরত হাজী বাবা ছালাহ ইয়ামেনী (রাঃ) মাজার ও মসজিদ কমিটির মোতাওয়াল্লী মোঃ শামসুজ্জামান চিশতী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আবু সুফিয়ান, মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আলী রেজা উজ্জল,  ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, ২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ ভক্তবৃন্দ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন