বন্দরে শীতলক্ষা নদীতে বেপরোয়া গতিতে ব্লাকহেড চালিয়ে যাওয়ার সময় এম.বি এম আহাম্মদ-৫ নামে একটি বালুবাহী বাল্ক হেডসহ ২ জনকে আটক করেছে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী পুলিশ।
আটকৃতরা হলো বরিশাল জেলার বানারিপাড়া থানার বিশারকান্দী এলাকার সৈয়দুর রহমানের ছেলে নুরুজ্জামান মিয়া (৪৫) ও বরগুনা জেলার পাথরঘাটা থানার ১৯নং ছোট পাথরকাটা এলাকার মৃত আলী আহাম্মেদ খানের ছেলে আনোয়ার হোসেন (৫০)।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টায় বন্দর থানাধীন সোনাকান্দাস্থ নৌবাহানী ডকইয়ার্ড সামনে থেকে উক্ত ব্লাকহেডসহ এদেরকে আটক করা হয়।
এ ব্যাপারে কলাগাছিয়া নৌ-ফাঁড়ী এএসআই জহিরুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় বেপরোয়া গতিতে ব্লাকহেড চালানোর অপরাধে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৬(১০)২০।


