Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে স্কুলের ছাত্রী অপহরণ : মামলা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১০:৪৪ পিএম

বন্দরে স্কুলের ছাত্রী অপহরণ : মামলা
Swapno

বন্দরে নাসিম ওসমান মডেল স্কুলের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরনের অভিযোগ পাওয়া গেছে হাসানসহ তার পরিবারের বিরুদ্ধে।গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের রস্তমপুর ব্রীজ সামনে এ অপহরনের ঘটনাটি ঘটে। 

 

অপহরণ  ঘটনার ৪ দিন পর অপহৃতা স্কুল ছাত্রীর মা মুন্নী আক্তার বাদী হয়ে গত ২০ অক্টোবর মঙ্গলবার রাতে হাসানসহ তার বড় ভাই সুমন ও পিতা সিরাজ মিয়াকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৫(১০)২০ তাং- ২০-১০-২০ইং।

 

মামলা সূত্রে জানা গেছে, করোনা কারনে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুবাদে ওই স্কুল ছাত্রী অন্যান্য শিক্ষাথীদের সাথে কোচিং এ লেখাপড়া করত। 

 

প্রতিদিনের ন্যায় গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টায় বাড়ী থেকে কোচিং এর উদ্দেশ্যে যাওয়ার পথে রস্তমপুর ব্রীজ এলাকায় পৌছলে ওই সময় উৎপেতে থাকা বন্দর চৌধূরীবাড়ী খালপাড় এলাকার সিরাজ উদ্দিন মিয়ার ছেলে হাসান ও তার বড় ভাই সুমন এবং তাদের পিতা সিরাজ উদ্দিন ওরফে সিরাজসহ অজ্ঞাত ২/৩ জন স্কুল ছাত্রীকে রাস্তা থেকে জোর পূর্বক তোলে নিয়ে অপহরন করে। 

 

মামলার তদন্তকারি কর্মকর্তা জানান, স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছেন।      
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন