শ্রমিক লীগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সাহাব উদ্দিনকে শুভেচ্ছা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ১০:১০ পিএম
জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন মিয়া(আদমজী) নির্বাচিত হওয়ায় এম.কে আল্লাহর দান ট্রান্সপোর্ট ও জি আলম ট্রান্সপোর্ট এর পক্ষ থেকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানানিয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মো. সাহাব উদ্দিন মিয়া ঐতিহ্যবাহী আদমজী জুট মিল থেকে শ্রমিক লীগের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। বুধবার (২১ অক্টোবর) বিকেলে আদমজী ইপিজেড সংলগ্ন এম.কে আল্লাহর দান ট্রান্সপোর্ট ও জি আলম ট্রান্সপোর্ট এর পক্ষ থেকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানানিয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাতে- প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ও জাতীয় শ্রমিক লীগের সকল নেতৃবৃন্দর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় এবং দেশবাসীর সকলের জন্য দোয়া প্রার্থনা করা হয়।
এ সময় এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন মিয়া, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ, আদমজী ইপিজেড সংলগ্ন এম.কে আল্লাহর দান ট্রান্সপোর্ট ও জি আলম ট্রান্সপোর্ট এর মোঃ বাদশা মিয়া, নাসির উদ্দিন, মোঃ কালাম, আক্তার, কাউসার, বশির, জাহানগির পাটুয়ারী, আল আমিন, ফাহিদ, হুদা মিয়া সহ আরো অনেকেই।
নির্বাচিত জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন মিয়া, বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আদমজী ইপিজেড এর এম.কে আল্লাহর দান ট্রান্সপোর্ট ও জি আলম ট্রান্সপোর্ট এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।


