সিদ্ধিরগঞ্জে বছরখানেক ধরে নানা অপকর্মের ঘটনায় জড়িত অভিযোগে অভিযুক্ত সাকিবের বিরুদ্ধে মামলা করেছেন তার চাচা শ^শুর। বেআইনী জনতাবদ্ধে হত্যার উদ্দেশ্যে মারধর, গুরুতর জখম, চুরি, ক্ষতি সাধন, ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদানের অভিযোগে গত ১৬ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন হাজী মোহাম্মদ আলী।
এতে সাকিবুল হাসান সাকিবকে প্রধান করে তার স্ত্রী শাহিনুর আক্তার শিফার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনের নামে মামলাটি (নং-২৩) দায়ের করা হয়।
হাজী মোহাম্মদ আলী জানান, গত ১০ অক্টোবর রাতে নিমাইকাশারী এলাকার নিজ বাড়িতে পারিবারিকভাবে জমি ও আর্থিক বিষয়ে কলহের সৃষ্টি হয়।
এসময় আমার ভাতিজি জামাই সাকিব ও ভাতিজি বহিরাগত ৪/৫ জন লোক এনে আমাকে এলোপাতারি মারধর করে এবং আমার ঘরের জিনিসপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার জিনিসপত্র ক্ষতিগ্রস্থ করে। আমার উপর হামলার কারণে আমি অচেতন হয়ে গেলে পরিবারের অন্য সদস্যরা আমাকে হাসপাতালে নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ সাইদুজ্জামান বলেন, সাকিব ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা কয়েকবার ঘটনাস্থলে গিয়েছি। সেখানে তাদের পাওয়া যায়নি। তাদের ঘর তালাবদ্ধ ছিল।
জানাগেছে, গত ১৯ অক্টোবর নিজের বাসায় চুরি অভিযোগে সন্দেহ জনক কয়েকজনের নামে থানায় অভিযোগ করেন সাকিব। পরে খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্তরা সাকিবের আপন চাচা শ^শুর এবং শ্যালক।
এর আগে গত ৬ অক্টোবর সাকিবের শ্যালিকা আবিবা হক হাফসা দুলাভাই সাকিবের বিরুদ্ধেই থানায় অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্তাধীন আছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক সুজন রঞ্জন তালুকদার।
এর আগে প্রায় বছর খানেক আগে সাকিব ও শহীদ নামে তার আরেক চাচা শ^শুরের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে ঝামেলা হওয়ায় উভয়েই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছিলেন। এর পর থেকেই সাকিব-তারেকের বেপরোয়া হয়ে উঠার ব্যপক অভিযোগ শোনা যায়।


