দাউদপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতিক প্রার্থীর জয়
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ০৮:৪৪ পিএম
রূপগঞ্জে গত ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিক প্রার্থী নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার ১০ হাজার ২৯৬ ভোটের ব্যবধানে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি মোট ১৭ হাজার ১৩ ভো পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী শরিফ আহমেদ টুটুল পেয়েছে ৬ হাজার ৭১৭ ভোট।
এছাড়া সদস্য পদে ১নং ওয়ার্ডে সফিকুর রহমান, ২নং ওয়ার্ডে আনোয়ার হোসেন স্বপন, ৩নং ওয়ার্ডে আরিফুর রহমান সাগর, ৪নং ওয়ার্ডে হাছিবুর রহমান, ৫নং ওয়ার্ডে আরিফ হোসেন, ৬নং ওয়ার্ডে জাকির হোসেন, ৭ নং ওয়ার্ডে আয়নাল হোসেন, ৮ নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাক সিকদার, ৯ নং ওয়ার্ডে আজিজুল হক মালুম এবং সংরক্ষিন মহিলা সদস্য পদে ১, ২, ৩ নং ওয়ার্ডে শিরিন আক্তার, ৪, ৫, ৬ নং ওয়ার্ডে মাকসুদা বেগম ও ৭, ৮, ৯ নং ওয়ার্ডে নাছরিন আক্তার বেসরকারীভাবে বিজয়ী হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


