রূপগঞ্জে নারী শ্রমিককে ধর্ষণ করল সহকর্মী, গ্রেফতার
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ০৮:৪২ পিএম
রূপগঞ্জে এক নারী শ্রমিককে তারই সহকর্মী সৌরভ দাস ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী শ্রমিক মঙ্গলবার (২০ অক্টোবর) রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার সূত্র ধরে পুলিশ রাতেই অভিযুক্ত ধর্ষক সৌরভ দাসকে গ্রেফতার করে। সে ব্রাক্ষনখালী এলাকার শ্যামল দাসের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষক সোৗরভ দাস ও ধর্ষীতা নারী মুড়াপাড়াস্থ আর এফ এল কোম্পানীর উইনস্কেল সেকশনে চাকুরী করতো। সৌরভ দাস প্রায়ই তাকে প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলো।
গত ১৬ অক্টোবর সকালে ধর্ষীতা আর এফ এল কোম্পানীর কাজ শেষ করে বাড়িতে যাওয়ার জন্য কোম্পানী প্রধান ফটকের বাহিরে আসে। পূর্ব থেকেই সৌরভ দাস প্রধান ফটকের বাহিরে দাড়িয়ে থাকে।
পরে ধর্ষীতার সাথে কথা বলে সু-কৌশলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায়। পরে রাত সাড়ে ৮ টার দিকে সৌরভ দাস তাকে কর্নগোপ এলাকা থেকে তার মোবাইল ফোনটি আনতে বলে।
তখন সে রাত সাড়ে ৮ টার দিকে কর্নগোপ এলাকা ধর্ষক সৌরভ দাসের ফুফা বাদল দাসের বাড়িতে যায়। তাকে মোবাইল ফোনটি দেওয়ার জন্য তার ফুফার ঘরে নিয়ে তাকে জোর পূর্বক ধর্ষন করে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। রাতেই ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।


