Logo
Logo
×

নগরের বাইরে

লিপি ওসমানের রোগমুক্তি কামনায় বিআরডিবির দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ০৮:১৮ পিএম

লিপি ওসমানের রোগমুক্তি কামনায় বিআরডিবির দোয়া
Swapno

নারায়ণগঞ্জ - আসেনর সাংসদ এ.কে.এম শামীম ওসমানের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) ব্যবস্থাপনা পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ।

 

বুধবার (২১ অক্টোবর) দুপুরে সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । এসময়ে সালমা ওসমান লিপির রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।

 

এসময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি ও (বিআরডিবি) সহ- সভাপতি নুর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও (বিআরডিবি) সদস্য নাজির হোসেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বেলাল হোসেন, সহকারী অফিসার শামীম ভূঁইয়া, জুনিয়র অফিসার হিসাব রক্ষক আঃ রাজ্জাক, মহানগর মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি ও (বিআরডিবি) সদস্য গোলাম রব্বানী, মহিলা সম্পাদিকা সানজিদা আক্তার রানু, সদস্য আবেদ আলী, শাহিদা আক্তার প্রমুখ ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন