Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী আটক

Icon

প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১১:২০ পিএম

রূপগঞ্জে বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী আটক
Swapno

রূপগঞ্জে বিদেশি অস্ত্রসহ সাইদুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। উপজেলার দক্ষিণ ব্রাহ্মণখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাইদুল ইসলাম ওই এলাকার বাসিন্দা। মঙ্গলবার র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, সোমবার রাতে উপজেলার দক্ষিণ ব্রাহ্মণখালী এলাকায় অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, চারটি মোবাইল সেট ও ৬১ হাজার ২৩৫ টাকা উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুল জানান, তিনি পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে তিনি রূপগঞ্জসহ বিভিন্ন এলাকায় লোকজনদের অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন