সোনারগাঁয়ের ৩৪টি পূজামণ্ডপে অনুদান বিতরণ
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১০:৪৬ পিএম
সোনারগাঁ উপজেলার ৩৪টি পূজামণ্ডপে সরকারের পক্ষ থেকে ৫০০ কেজি করে চাউল, উপজেলা উন্নয়ন ফান্ড থেকে ১০ হাজার টাকা ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ২ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মোগরাপাড়া শ্রী শ্রী গৌর নিতাই আখড়ায় ৩৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকের নিকট এই অনুদান হস্তান্তর করেন সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লোকনাথ দত্ত, সাধারন সম্পাদক এ্যাডভোকেট প্রদীপ কুমার ভৌমিক এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সোনারগাঁ উপজেলার যুগ্ম আহ্বায়ক সজল সেন। এসময় পূজা উদযাপন পরিষদের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


