ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থার খাদ্য সামগ্রী বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ০৯:৫৩ পিএম
ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থার প্রধান উপদেস্টা আলহাজ্ব আফরোজা খাঁন রুনুর স্মরণে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে প্রায় ২৫০ পরিবারের মধ্যে চাউল ডাল তেল বিতরণ করা হয়।
ইসদাইর সমাজ উন্নয়ন সংস্থা ও ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়েরর সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমেদ খাঁন। উপস্থিত ছিলেন, আব্দুল হালিম, শামীম আহম্মেদ, ইউনুছ ভান্ডারী, আব্দুল মজিদ ও মোহাম্মদ হোসেন প্রমুখ।
সিদ্দিক বলেন, জীবিত মানুষ সব সময় দান করে যায়। কিন্তু মৃত ব্যক্তি নামে দান এই সমাজে কম করে থাকে। ইতিমধ্যে ঈদে সেমাই চিনি, বিভিন্ন সময়ে চাউল, তেল, মেয়েদের নাক ফুটানো ও করোনা সময় গৃহবন্দি মানুষের মধ্যে ত্রাণ দেয়া হয়েছে।
আল্লাহ কে খুশি করার জন্য আপনাদের জন্য এমন আয়োজন করা হয়। আপনারা দোয়া করবেন, যেন আয়োজন দিনে দিনে আরো বড় করতে পারি। প্রধান অতিথি লুৎফর আহমেদ খাঁন অনেক বয়স্ক লোক। তার পরিবারের সকল সদস্যরা সকল অসহায় পরিবারের পাশে আছে, থাকবে।


