বন্দরে ডিলারশীপ ব্যবসায়ী মটর সাইকেল চুরি ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ অক্টোবর সোমবার বন্দর থানার নবীগঞ্জ এলাকা থেকে ওই মটর সাইকেলটি চুরি ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে মটর সাইকেল মালিক ও ব্যবসায়ী এস.এম ইমতিয়াজ বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় চুরি মামলা দায়ের করেছে।
জানা গেছে, বন্দর থানার নবীগঞ্জ এলাকার ফরিদ মিয়ার ছেলে এস.এম ইমতিয়াজ মিয়া দীর্ঘদিন ধরে ডিলারশীপ ব্যবসা করে জীবন যাপন করে আসছে।
প্রতিদিনের ন্যায় গত ১৮ অক্টোবর সোমবার বিকেল সাড়ে ৫টায় ব্যবসায়ী ইমতিয়াজ তার বাড়ীতে আসে। পরে তার ব্যবহারকৃত ঢাকা মেট্রো হ ৫১-৪২৪৮ নাম্বারের মটর সাইকেলটি লক করে বাড়ী সামনে রেখে প্রয়োজনীয় কাজের জন্য নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় আসে। ওই সুযোগে অজ্ঞাত নামা চোর কৌশলে মটর সাইকেলের লক ভেঙ্গে উক্ত মটর সাইকেলটি চুরি করে পালিয়ে যায়।
এ ব্যাপারে মটর সাইকেল মালিক থানায় চুরি মামলা দায়ের করলে এ রির্পোট লেখা পর্যন্ত চোরাইকৃত মটর সাইকেলটি উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।


