শান্তিনগর আশ্রয়ন প্রকল্পের জমানো টাকা উত্তলনের জন্য আবেদন
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ০৬:১০ পিএম
বন্দরে শান্তিনগর আশ্রয়ন প্রকল্পের ৩৬ জন সদস্যের জমানো টাকা উত্তলনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত ভাবে আবেদন করেছে শান্তিনগর আশ্রয়ন প্রকল্প ও বহুমুখী সমবায় সমিতি সদস্যরা। গত ১৮ অক্টোবর রোববার দুপুরে শান্তিনগর আশ্রায়ন প্রকল্পের পক্ষে উক্ত কমিটির সভাপতি মোঃ আব্দুস সালাম এ আবেদন করেন।
এ ব্যাপারে আশ্রায়নের সভাপতি সালাম গনমাধ্যমকে জানায়, গত ২০০১ ইং সালের ১৮ জানুয়ারী শান্তিনগর আশ্রায়ন প্রকল্পের ৩৬ জন সদস্য পাশ বইয়ের মাধ্যমে প্রতি সদস্য একশত টাকা করে সর্বমোট ৩ হাজার ৬’শ টাকা সমাজ সেবা কার্যালয়ে জমা দেই।
যাহা ১৯ বছর ধরে এই কার্যালয়ে আমাদের টাকা জমা রয়েছে। এই ৩ হাজার ৬’শ টাকা ১৯ বছরে লভ্যাংশ হয় ৯ হাজার টাকা । করোনা ভাইরাসের কারনে গার্মেন্টস ও কল কারখানা বন্ধ থাকার কারনে বর্তমানে আমরা সকল সদস্য এখন ঘরমুখী।
কাজ না থাকায় বর্তমানে আমরা অসহায় হয়ে পরেছি। টাকা জমা রাখার বিষয়টি তদন্ত করে আমাদের জমানো টাকা উত্তলনের জন্য বন্দর উপজেলার সুযোগ্য নিবার্হী কর্মকর্তা শুক্লা সরকারের কাছে লিখিত ভাবে আবেদন করেছি।


