Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ফ্লাট বাসায় চুরি, থানায় অভিযোগ

Icon

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১১:১৫ পিএম

সিদ্ধিরগঞ্জে ফ্লাট বাসায় চুরি, থানায় অভিযোগ
Swapno

সিদ্ধিরগঞ্জে ফ্লাট বাসার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। নাসিক ৩নং ওয়ার্ডস্থ নিমাইকাশারী এলাকার মৃত ফরহাদ হোসেনের বহুতল ভবনে দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভুগীরা সিদ্ধিরগঞ্জ থানায় সন্দেহজন কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

 

অভিযোগকারী সাকিবুল হাসান সাকিব জানান, গত ১ অক্টোবর আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সোনারগাঁয়ে চলে যান পুরো পরিবার। এসময়  ঘরের আলমিরাতে ১৬ লক্ষ টাকা ও ১০/১২ ভরি স্বর্ণালঙ্কার ছিল।

 

ঘরে চুরি হয়েছে  মোবাইলে প্রতিবেশীর মাধ্যমে এমন খবর পেয়ে ছুটে এসে দেখি ঘরের সব জিনিসপত্র এলোমেলো এবং আলমিরা, ওয়ারড্রব ভাঙা। আলমিরাতে রেখে যাওয়া টাকা এবং স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোর।


তিনি এবং তার স্ত্রী জানান, কয়েক মাস আগে নাছির, আকাশ, মোঃ আলী, রিয়াদ, বাসনা ও বিশু নামের কয়েকজন প্রতিবেশীর সাথে বিভিন্ন কারণে ঝগড়া হয়েছিল। সেসময় তারা আমাদের মারধর করতে তেড়ে আসে এবং আমাদের বাসার সিসি ক্যামেড়া ভেঙে ফেলে। আমাদের ক্ষতি সাধনের লক্ষে চুরির ঘটনায় তারা যুক্ত থাকতে পারে সন্দেহে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। 


এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক এবং নাসিক ৩নং ওয়ার্ড বিট পুলিশের ইনচার্জ গৌতম তেওয়ারী জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগকারীর ভাস্যমতে তাদের ১৬ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। তদন্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন