বন্দরে আইন-শৃংখলা কমিটির সভায় গভির উদ্বেগ প্রকাশ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১১:০২ পিএম
বন্দরে সাংবাদিক ইলিয়াস হত্যাসহ ক্রাইমজোন মদনগঞ্জ-মদনপুর সড়কের তালতলা এলাকায় হত্যা, ছিনতাই কর্মকান্ডে আইন-শৃংখলা চরম অবনতিতে গভির উদ্বেগ প্রকাশ করা হয়েছে বন্দর উপজেলা আইন-শংখলা কমিটির সভায়।
ওই সময় সন্ত্রাসী, কিশোর অপরাধী ও মাদক ব্যবসায়ীদের দমনে সর্বস্তরের জনপ্রতিনিধিদের সমন্বয়ে শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বৈঠকের আহ্বান জানো হয়।
সে সাথে সর্বস্তরের জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ করতে হবে যে, কোন সন্ত্রাসী, কিশোর অপরাধী ও মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দিবেন না। একই সাথে সামাজিকভাবে অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করতে সকলের সহযোগীতা কামনা করা হয়।
সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১ টায় বন্দর উপজেলা পরিষদ কার্যালয়ে আইন-শৃংখলা কমিটির সভা এ উদ্বেগ প্রকাশ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপত্বিতে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশীদ, ভাইস চেয়ারম্যান হাজী সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এম এ সালাম, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন প্রধাণসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধাণগন।
সভার শুরুতে সূচনা বক্তব্যে বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খান বলেন, স্বাধীণতার পর এই প্রথম বন্দরে কোন সংবাদিক নির্মম হত্যার শিকার হলো। সাংবাদিক হত্যাকান্ডের পর মনে হয়েছে, আমরা এদেশের নাগরিক না, ভোটার না, অন্য কোন গ্রহ থেকে এসেছি।
কোন জনপ্রতিনিধি বা প্রশাসনের কাউকে নুন্যতম সমবেদনা প্রকাশ করতে দেখিনি। যা খুবই দুঃখ জনক। আজকে শুধু সাংবাদিক না, মদনগঞ্জ-মদনপুর সড়কের তালতলায় বসুন্ধরা গ্রুপের বাবুর্চী শাহিন আহমেদ কিশোর অপরাধী ও চিহিৃত ছিনতাইকারীদের হাতে খুন হয়েছে।
এরআগে এখানে একজন নাইটগার্ডকে নির্মমভাবে হত্যা করে ডাকাতির ঘটনা ঘটেছে। তালতলা ক্রাইমজোনে কারা বছরের পর বছর ধরে ছিনতাই, হত্যা, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ করে বেড়াচ্ছে, এটা সবাই জানে। কিন্তু কেউ মুখ খোলেনা।
বন্দরের আইন-শৃংখলা পরিস্থিতি যেকোন সময়ের চেয়ে বর্তমানে সবচেয়ে নাজুক। পুলিশ প্রশাসনের ভূমিকায় আমরা হতাশ।
বন্দর থানার অফিসার ইনচার্জ ফখরুদ্দিন আহমেদ বলেন, আমি যোগদান করার দিনই কিশোর অপরাধীদের ধাওয়ায় দুজন কিশোর খুন হয়েছে। এরপর কয়েকটি হত্যাকান্ড ও অপরাধের ঘটনা ঘটেছে। অপরাধ দমনে আমরা সর্বাত্মকভাবে কাজ করছি।
সাংবাদিক ইলিয়াস হত্যার পরপরই আমরা মূল আসামীকে আটক করতে সক্ষম হয়েছি। সে ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন তালতলায় অপরাধের হোতা ডাকাত আকবরের ছেলে সন্ত্রাসী মামুনকে অল্পের জন্য আমরা ধরতে পারিনি। তবে তার বাড়ী-ঘর গুড়িয়ে দেয়া হয়েছে। অচীরেই সন্ত্রাসীরা গ্রেপ্তার হবে। তিনি সন্ত্রাস ও কিশোর অপরাধ দমনে সকলের সহযোগীতা কামনা করেন।
বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশীদ বলেন, বন্দরে আইন-শৃংখলা পরিস্থিতি জেলার মধ্যে সবচে ভালো ছিলো। এখানে রাজনৈতিক কোন বিরোধ বা হানাহানি নেই। আমাদের এমপি সেলিম ওসমান সাহেব সকল রাজনৈতিক দলকে নিয়ে এলাকার উন্নয়ণ করে যাচ্ছেন।
এরমধ্যে হঠাৎ করেই অপরাধ বেড়ে গেছে। সাংবাদিক ইলিয়াস হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ঘটনার পরপরই বন্দর থানার অফিসার ইনচার্জের সাথে আমার কথা হয়েছে।
বলেছি, যারা হত্যাকান্ড ঘটিয়েছে তারা যে-ই হোক ছাড় দেয়া যাবে না। আমি এবং ইউএনওসহ উপজেলা প্রশাসন সাংবাদিক ইলিয়াসের পরিবারের পাশে আছি।
সভাপতির বক্তব্যে ইউএনও ওয়াহিদা জাফর শুক্লা সরকার বলেন, সাংবাদিক ইলিয়াস হত্যাকান্ডের ঘটনায় আমরা খুবই মর্মাহত হয়েছি। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনতাম। খুব বিনয়ী এবং নিরীহ ছিলো। ঘটনার পর পরই আমি এবং বন্দর থানার অফিসার ইনচার্জ রুদ্ধদ্বার বৈঠক করেছি।
পুলিশ রক্তমাখা জামা ও ছুরিসহ হত্যাকারী একজনকে গ্রেফতার করেছে। বাকীদেরও গ্রেফতার করা হবে। কোন ছাড় হবেনা। তিনি তালতলা ক্রাইমজোন বিষয়ে বলেন, আমরা সেখানে আলোকসজ্জার ব্যাবস্থা করে দিবো। পুলিশের কাজ হবে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা।
তিনি আরও বলেন, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জনপ্রতিনিধিদেও নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থান নিতে হবে। যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের আহ্বান জানান।


