Logo
Logo
×

নগরের বাইরে

মাদক বিক্রেতা খোকন অধরা 

প্রতিকার চেয়ে মা’ছেলের সংবাদ সম্মেলন

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ১০:৩৮ পিএম

প্রতিকার চেয়ে মা’ছেলের সংবাদ সম্মেলন
Swapno

 দীর্ঘ ২৫ বছর ধরে মাদক সেবন ও বিক্রয় করে মা-ভাইদের সম্মানে আঘাত আনছে খোকন মোল্লা। এমনকি মাকে তাড়িয়ে দিয়ে বাড়িতে তালা মেরেছে মাদক বিক্রেতা ছেলে খোকন। সিদ্ধিরগঞ্জ থানায় ওসি ও বিভিন্ন সময় আসা অনেক পুলিশ সদস্যকে খোকনসহ অন্যান মাদক বিক্রেতাকে গ্রেফতার করতে বল্লেও পুলিশ তাদের গ্রেফতার করেনা। 

 

সোমবার দুপুরের গোদানইল ধনকুন্ডা নিজ বাড়িতে মা’কে সাথে নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। 

 

কাউন্সিলর আরো বলেন, দীর্ঘ ২৫ বছর মাদক সেবন ও বিক্রয় করছে আমার ভাই খোকন মোল্লা। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ওসি ও বিভিন্ন সময় আসা অনেক পুলিশ অফিসারকে জানিয়েও কোন প্রতিকার পাইনি। 

 

তিনি আরো বলেন, সাম্প্রতিক একটি ঘটনা নিয়ে অনেক মিথ্যা তথ্য প্রচার করছে। আসলে গত বুধবার খোকন মোল্লা নিজ বাড়িতে নিজেই অগ্নিকান্ড ঘটিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। যে রুমটিতে অগ্নিকান্ড হয়েছে, সে রুমটি মা’র রুম। এ রুমটি খালি। 

 

এখানে বসে মাদক সেবন করায় মা’রুমটি খালি করতে বলেছিলো। তাই সে মা’কে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে রুমটি তালা মেরে দেয়। মা আমাকে বিষয়টি অবগত করলে আমি এসে তাকে বলি অনেক করেছিস। আজকেই রুম খালি করবি। পরে ওই রাতে রুমে অগ্নিসংযোগ হয়। এ হলো ঘটনা। 

 

তিনি আরো বলেন, এ খোকন মোল্লার বিরুদ্ধে ৫-৬টি মাদক মামলা রয়েছে। কয়েকটি হয়তো চুড়ান্ত রায়ের অপক্ষোয়। তার পরেও মাদক বিক্রয় ও সেবন সে বন্ধ করছেনা। এ ধনকুন্ডা এলাকায় সজিব মোল্লা, রায়হান ও খোকন মোল্লা মাদক বিক্রয়ের একটি সিন্ডিকেট ঘরে তুলেছে। 

 

আমি কয়েক বার গোপনে নাম লিখে সিদ্ধিরগঞ্জ থানার ওসির কাছে দিয়েছি। কোন ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। উল্টো শুনতে পাই পুলিশ নাকি টাকা পায়। তাই গ্রেফতার করেনা। 

 

আমি এসপি ও র‌্যাব ১১ কাছে আবেদন করছি আমার ভাইসহ যে কোন অপরাধির বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। আমি আপনাদের সাথে আছি। 

 

এ বিষয়ে খোকন মোল্লা বলেন, আমার কোন কিছু হয়নি। কোন ঘটনা ঘটেনি। আপনারা কোন সংবাদ প্রচার করবেন না বলে সে দ্রুত তার রুমে চলে যায়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন