Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ফোম কারখানায় আগুনের ঘটনায় মামলা : গ্রেফতার ১

Icon

ফতুল্লা প্রতিনিধি 

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০৬:৩৯ পিএম

ফতুল্লায় ফোম কারখানায় আগুনের ঘটনায় মামলা : গ্রেফতার ১
Swapno

ফতুল্লার ভূইঘর এলাকার রক্সি ফোম কারখানায় আগুনের ঘটনায় ফতুল্লা থানায় মামলা হলে পুলিশ আল আমিন নামে একজন গ্রেফতার হয়েছে। গত বুধবার রাতে কারখানায় আগুনে কমপক্ষে বিপুল পরিমান  ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রকসি ফোমের মালিক নারায়ণগঞ্জ চেম্বারের সদস্য রকসি রহমান।  

 

জানা যায়, রক্সি ফোম কারখানায় আগুন লাগার খবরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও এ সময়ের মধ্যে পুরা ফ্যাক্টরি ভূস্মিভূত হয়ে যায়। এতে তার কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি রকসি ফোমের মালিক নারায়ণগঞ্জ চেম্বারের সদস্য রক্সি রহমানের। 

 

তিনি জানান কিছুদিন ধরে ফ্যাক্টরি পাশের একটি জমি নিয়ে স্থানীয় ভুমিদস্যু সাব্বির আহমেদ ওরফে জুলহাসের সাথে আমার বিরোধ রয়েছে। এ কারখানায় জুলহাস ও তার লোকজনই পূর্বশত্রুতার জের ধরে আগুন লাগিয়েছে। এ ঘটনায় জুলহাসকে প্রধান আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা (নং- ২৯) করা হয়েছে। 

 

এরপর পুলিশ আল আমিন নামে একজনকে গ্রেফতার করেছে। মূলহোতা জুলহাসকে গ্রেফতারের দাবি জানিয়েছে মালিক রক্সি রহমান। 

 

এলাকাবাসী জানায়, ভূইঘর এলাকায় নানা সন্ত্রাসী ও ভূমিদস্যুতার কারণে জলহাসের বিরুদ্ধে ২০১৮ সালে   মামলা (৯০০/১৮) হলে সে দীর্ঘদিন জেল খেটেছেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন