Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে থানা মহিলা দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০৬:৩৩ পিএম

আড়াইহাজারে থানা মহিলা দলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
Swapno

আড়াইহাজারে থানা মহিলা দলের উদ্যোগে সারাদেশসহ আড়াইহাজারে ঘটে যাওয়া সম্প্রতি ধর্ষণ, খুন, গুম ও নারী নিপীড়নের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্যে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার এসবের জন্য সরকারকে দায়ি করেন। 

পারভীন বলেন, আওয়ামী লীগের ছত্র-ছাঁয়ায় সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের এক মহোৎসব চলছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মা-বোনদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। তারা দেশকে ধর্ষণের রঙ্গমালা বানিয়ে ফেলেছে। 

নারীরা আজ ঘরে কিংবা ঘরের বাইরে কোথাও নিরাপদে নেই। এই সরকারকে দ্রুত সময়ের মধ্যে বিতাড়িত করতে হবে। সেই সময় দূরে নেই। খুব দ্রুত সময়ের মধ্যেই শেখ হাসিনা ও তার ধর্ষকবাহীনি এদেশ থেকে পালিয়ে যাবে।

নারীর প্রতি সহিংতাকারী শেখ হাসিনার মিডনাইট সরকারকে এদেশের জনগণ ক্ষমা করবে না। তিনি আরও বলেন, বাংলাদেশের পুলিশকে শেখ হাসিনা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। তারা থানায় নিয়ে মানুষ হত্যা করছে। 

সিলেটে রায়হানকে মাত্র ১০ হাজার টাকার জন্য নিসংশভাবে হত্যা করা হয়েছে। স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেঁড়ে নিয়ে ছাত্রলীগের গন্ডাবাহিনীরা ধর্ষণে মেতে উঠছিল। এ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আমি ধর্ষণকারীদের ফাঁসির দাবি করছি।  

আড়াইহাজার থানা মহিলা দলের সভানেত্রী শিরিন সুলতানার সভাপতিত্বে উপজেলা সদরে আশিক সুপার মাকের্টের সামনে ১৯ অক্টোবর সোমবার আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সিনিয়র-সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ উল্যাহ, জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ছালাউদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সহসভাপতি জহিরুল, জেলা যুবদলের সহক্রিড়া সম্পাদক শব্দর আলী, আড়াইহাজার পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি আমীর হোসেন, আড়াইহাজার পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বুলবুল, জেলা যুবদলের সম্পাক কামাল হোসেন, আড়াইহাজার থানা ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক জোবায়ের আহমেদ জিকু, ছাত্রদলের নেতা তোষার মোল্লা, খোরশেদ ও মামুস প্রমুখ। জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু বলেন, আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম; ঘরে বাইরে মা-বোন ধর্ষিত হবেন। শিশুরাও রেহাই পাচ্ছে না আওয়ামী লীগের লালসা থেকে। আড়াইহাজারেও ছড়িয়ে পড়েছে ধর্ষণের মতো মহামারি ভাইরাস। দেশে আইনের কোন সঠিক প্রয়োগ নেই। আইন এখন শাসক গোষ্ঠির নিয়ন্ত্রণে। তাই সারাদেশে গুম, খুন ও ধর্ষণ ক্রমেই বাড়ছে। বর্তমান অবৈধ সরকারের স্বৈরশাসনের ফলাফল হচ্ছে আজকের এই নৈরাজ্যকর পরিবেশ। সকলকে ঐক্যবদ্ধ হয়ে অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন