রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন কাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে । নির্বাচনকে ঘিরে স্থানীয় ভোটারদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা।
নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার (নৌকা প্রতিক) ও স্বতন্ত্র প্রার্থী শরিফ আহমেদ টুটুল (আনারস প্রতিক) নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।
এছাড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে সাধারন সদস্য হিসেবে প্রার্থী হয়েছে মোট ৩৭ জন। সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছে ১২ জন। প্রার্থীদের বিরামহীন প্রচারনার কারনে ব্যাপক সাড়া পরেছে স্থানীয় ভোটারদের মাঝে।
মোট ১৮ ভোট কেন্দ্রের ৯৬টি বুথের মধ্যে সবগুলোকেই ঝূকিপূর্ন হিসেবে বিবেচনায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ৩ স্তরের নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে।, পুলিশ, র্যাব ও বিজিবির ৪ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন নির্বাচনী এলাকায়।
নির্বাচন সচ্ছতার জন্য এবার ভোটার দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে স্থাণীয় নির্বাচন অফিস। ইউনিয়নে ৩০ হাজার ৫৫০ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬৫২ জন ও আর নারী ভোটার রয়েছে ১৪ হাজার ৮৯৮ জন।
এব্যাপারে রূপগঞ্জ উপরেজলা নির্বাচন অফিসার ও প্রিজাইডিং অফিসার মাহাবুবুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, আনসার সদস্য। আশারাখি আমরা একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিবো।


