Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০৬:২৫ পিএম

রূপগঞ্জে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
Swapno

রূপগঞ্জে গুলিভর্তি বিদেশী পিস্তল ও নগদ টাকাসহ সাইদুল ইসলাম (৩৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মনখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

 র‌্যাব-১০ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার বদিরুল আলম জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন সন্ত্রাসীদের একটি দল রূপগঞ্জে আত্মগোপনে রয়েছেন। 


উক্ত সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মনখালী এলাকার আবুল হোসেনের ভাড়াটিয়া বাড়ি থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী নরসিংদীর মনোহরদী উপজেলার বাসুবাড্ডা এলাকার একেএম সামসুল হকের ছেলে সাইদুল ইসলামকে গ্রেফতার করে। 

এ সময় তার ভাড়াটিয়া ঘরে থাকা একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও নগদ ৬১‘হাজার টাকা জব্দ করে তারা। এ ঘটনায় আটক আসামীর বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন