কিস্তিতে টাকা তুলে কিংবা মা অথবা স্ত্রী’র গহণা বিক্রী করে অনেক পরিবারই এইকটা ইজি বাইক (অটো) ক্রয় করে সংসার চালানোর জন্য। অথচ জীবীকার এই শেষ সম্বলটা ছিনিয়ে নেয়ার জন্য কাজ করছে একটা চক্র।
তারা হয়তো কৌশলে নেশার ঔষধ খাইয়ে দেয় চালককে। আবার কেউ চাকু-ছুড়ি কিংবা দলগতভাবে আক্রমন করে পরাস্ত করে চলককে। এমনকি নির্দয়ভাবে হত্যা’র মত জগন্য কাজেও পিছ পা হচ্ছে না।
তাদের মধ্যে মধ্যস্থতা করছে তাদের লিডার। তার কাজ হলো ছিনতাইকারী ও গাড়ির মালিকের সাথে মধ্যস্থতার মাধ্যমে তার নিজের জন্য বড় একটা ফায়দার ব্যবস্থা করা। এতে কারো জীবন গেল কি না কারো পরিবারের সম্বল গেল কি না। তাতে তার কিছুই যায় আসে না।
এমনই এক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) ফতুল্লায় এক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো মানিক, ইমরান, লিটন, হানিফ মোল্লা ও হুমায়ুন কবির।
এর আগে দক্ষিণ শিহাচর এলকার এক ইজিবাইক চালক চোর চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চালায় পুলিশ। অভিযানে অভিযোগকারীর চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।
গ্রেফতারের বিষয়টি স্বীকার করে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, তাদের আাদলতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তাদের লিডারদের নাম পাব বলে আশা করি। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।


