Logo
Logo
×

নগরের বাইরে

না:গঞ্জ জেলা জাগো হিন্দু পরিষদের বস্ত্র বিতরণ 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০৪:১৯ পিএম

না:গঞ্জ জেলা জাগো হিন্দু পরিষদের বস্ত্র বিতরণ 
Swapno

শারদীয় দূর্গা উৎসব  উপলক্ষে জাগো হিন্দু পরিষদ নারায়নগঞ্জ জেলার উদ্যোগে বস্ত্র বিতরন করা হয়। রবিবার  (১৮ অক্টোবর ) রাত ১০ টায় নগরীর  নন্দীপাড়া,গলাচিপা, দেওভোগ,ভূইয়ার বাগ এলাকায় প্রতিটি ঘরে ঘরে এ বস্ত্র বিতরণ করা হয়।

 

উল্লেখ্য,করোনা মহামারীতে মানুষ যখন দিশেহারা ঠিক তখনি মানবতার টানে সকলকে সাথে নিয়ে সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা করার স্বপ্ন দেখেন কিছু ত্যাগী এবং নিঃস্বার্থ যুবক তারা সবাই জাগো হিন্দু পরিষদের নিঃস্বার্থ কর্মী।

 

তাদের মধ্যে কেউ চাকরিজীবী, কেউ ছাত্র আবার কেউ ছোট ছোট ব্যবসায়ী। করোনা মহামারীতে  তারা নিজের এবং নিজেদের পরিবারের শপিং খরচ কমিয়ে অসহায় নারী ও ছোট্ট ছোট্ট  শিশুদের মাঝে শাড়ি ও জামা কাপড়  বিতরণ করেন।

 

তারা নিজ উদ্যোগে প্রতিটি ঘরে ঘরে গিয়ে নারী ও শিশুদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন। তাদের এই মহতী কার্যক্রম পর্যায়ক্রমে পূজো  আসার আগ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন।  তারা মনে করেন, যুবসমাজের এরকম মানবিক উদ্যোগেই এগিয়ে যাবে দেশ ও জাতি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন