বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন ( সিবিএ ) এর সভাপতি কাজিম উদ্দিন প্রধানকে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞা প্রকাশ এবং কাজিম উদ্দিন প্রধানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন (বিএ)। এছাড়াও তিনি প্রধাণমন্ত্রী শেখ হাসিনা ও কাজিমউদ্দিন প্রধানের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ও সৃষ্টিকর্তার নিকট তাদের দীর্ঘায়ু কামনা করেন তিনি।
প্রসঙ্গত, গতকাল রবিবার (১৮ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পরামর্শক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
গত বছর আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে ফজলুল হক মন্টুকে সভাপতি, আজম খসরুকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ৩৫ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজিম উদ্দিন প্রধান ।


