শেখ রাসেল ও সানির জন্মদিনে যুবলীগ নেতা শেখ সুমনের উদ্যোগে দোয়া
স্টাফ রিপোর্ট
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২০, ০২:২২ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানির ৩৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও বন্দর উপজেলা যুবলীগ নেতা শেখ এন.আই. সুমনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রোববার ( ১৮ অক্টোবর ) বিকেলে বন্দরের পশ্চিম কল্যান্দীতে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় ।দোয়া পরিচালনা করেন পশ্চিম কল্যান্দী জামেমসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব।
দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বিএ ।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ শাহজাহান, কলাগাছিয়া ইউনিয়ন শ্রমিকলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হারুন প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন, আওয়ামীলীগ নেতা আক্তার সজল, জবেদ আলী, আলী আহমেদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ রুবেল, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জুবায়ের খান, যুবলীগ নেতা মুরাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি শেখ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুরছালিন মোল্লা,বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসিফুল আলম অর্নব, উপ ছাত্র বিত্তি বিষয়ক সম্পাদক হৃদয়, বন্দর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ সোহান, ছাত্রলীগ নেতা নাহিদ ইসলামসহ কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।


