Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয় ওসমান গণিকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার দাবিতে সমাবেশ

Icon

সোনারগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৯:৫২ পিএম

সোনারগাঁয় ওসমান গণিকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার দাবিতে সমাবেশ
Swapno

আসন্ন সোনারগাঁও পৌরসভা নির্বাচনে মুক্তিযোদ্ধা সংসদ সোনারগাঁয়ের ডেপুটি কমান্ডার ওসমান গনিকে নৌকা প্রতীক দেয়ার দাবীতে সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। রোববার  (১৮ অক্টোবর) বেলা এগারোটায় সোনারগাঁ উপজেলা কমপ্লেক্সের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান সরকার। বক্তব্য রাখেন উপজেলা ডেপুটি কমান্ডার ওসমান গনি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সোহেল রানা, সহকারি কমান্ডার দেওয়ান উদ্দিন চুন্নু চেয়ারম্যান, আব্দুল বাতেন মোল্লা, মহিউদ্দিন মাহি, মফিজুল ইসলাম খান, ইউনিয়ন কমান্ডারদের মধ্যে কাঁচপুর ইউনিয়ন কমান্ডার ওবায়দুল হক মাষ্টার, সাদিপুর ইউনিয়ন কমান্ডার এম এ হান্নান, সন্মানদি ইউনিয়ন কমান্ডার আব্দুর রশিদ শিকদার, পিরোজপুর ইউনিয়ন কমান্ডার গোলাম কিবরিয়া, নোয়াগাও ইউনিয়ন কমান্ডার ইউনুস আলি মোল্লা, বারদী ইউনিয়ন কমান্ডার আব্দুল আউয়াল, বৈদ্যেরবাজার ইউনিয়ন ভারপ্রাপ্ত কমান্ডার সমর হোসেন সরকার, জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার মোশারফ হোসেন বাবুল, সন্তান কমান্ডের বিল্লাল প্রধান, সাধারন সম্পাদক মাহফুজুর রহমান, সাবেক সভাপতি সোনিয়া আক্তার, যুগ্ম সহ-সভাপতি হাজী বেলায়েত হোসেন, পৌরসভা সন্তান কমান্ডের সভাপতি বশির আহমেদ, সাধারন সম্পাদক শিপন কাজী, আলেয়া আক্তার, সুমি আক্তার, উর্মি আক্তার।

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ওসমান গণিকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। তিনি দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছেন। সোনারগাঁবাসির বিপদে আপদে তিনি সব সময় এগিয়ে এসেছেন। পৌরসভার দায়িত্ব পেলে তিনি সোনারগাঁয়ের যে উন্নয়ন করতে পারবেন তা অন্য কারো দ্বারা সম্ভব না। 

 

ওসমান গণি তার বক্তব্যে বলেন, ১৯৬৯ সালে স্কুলে থাকাকালীন সময় থেকে আমি ছাত্রলীগ করি। ১৯৭৩ সালে মোগড়াপাড়া হাইস্কুলের ছাত্র সংসদের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত ভিপি হই। 

 

১৯৮২ সালে মোগড়াপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে বিপুল ভোটে কমান্ডার নির্বাচিত হই। ২০১০ এবং ২০১৪ এর মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে সর্ব্বোচ্চ ভোট পেয়ে উপজেলা ডেপুটি কমান্ডার নির্বাচিত হই। 

 

তিনি বলেন, সোনারগাঁ পৌরসভার সদ্যবিদায়ী মেয়র সাদেক সাহেব পৌরসভার উন্নয়নে ৫ টাকার কাজও করেননি। শুধু তার নিজস্ব লোকদের সুবিধা দিয়েছেন। 

 

নির্বাচিত হলে আমি সোনারগাঁ পৌর এলাকার কাজ নিবিড়ভাবে করবো। সোনারগাঁকে মডেল পৌরসভায় পরিণত করবো।
   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন