Logo
Logo
×

নগরের বাইরে

শেষ মূহুর্তে বোধনের অপেক্ষায় মা দুর্গা

Icon

এম এ হাকিম ভূঁইয়া :

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৯:৪১ পিএম

শেষ মূহুর্তে বোধনের অপেক্ষায় মা দুর্গা
Swapno

আড়াইহাজারে এবছর ২৭ মন্ডপে শারর্দীয় দুর্গাপুজা উৎযাপন হবে। এরই মধ্যে অনেক মন্ডপেই সম্পূর্ণ হয়েছে উৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি। তবে অনেক মন্ডপে এখনো প্রতিমায় চললে আলপনা। শেষ মুহুর্তে কারিগরদের সাজগোচে বোধনের অপক্ষোয় মা দুর্গা। 

সনাতন ধর্মালম্বিদের মতে, এবার মা দুর্গার আগমণ ঘটবে দোলায় চড়ে। আর বিদায় নেবেন হাতিতে চড়ে। ২২ অক্টোবর বৃহম্পতিবার দেবীর বোধনের মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে পাঁচদিন ব্যাপী শারর্দীয় দুর্গা উৎসব। তবে বৃহতম এই উৎসবে এবার করোনাভাইরাসের প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকেই। 

সরকারি নির্দেশনা মেনে পালন করতে হচ্ছে এবারের উৎসব। আড়াইহাজার পৌরসভা এলাকায় শ্রী শ্রী কালি মন্দিরে গিয়ে দেখা গেছে, কারিগদের মধ্যে কেউ প্রতিমাসহ অন্যান্য মুর্তিতে রংয়ের আলপনা দিচ্ছেন। কেউ কাপড় পড়াচ্ছেন। কারিগরা শেষ মুহুর্তে এসে মুর্তিতে নানান সাজগোচ করাতে ব্যস্ত সময় পার করছেন। 

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে রোববার অনেক মন্ডপেই এমন চিত্র চোখে পড়ে। সময় মতো মুর্তিতে আলপনা আঁকতে কারিগরা বিরামহীন পরিশ্রম করে যাচ্ছেন। তাদের যেন নাওয়া-খাওয়ার ফুসরত নেই। তারা তুলির আচঁড়ে আলপনা এঁকে মুর্তির প্রকৃতরুপ ফুটিয়ে তোলার প্রাণপর্ণ চেষ্টা করে যাচ্ছেন। 

কারিগর সঞ্জয় বলেন, সময় মতো আলপনার কাজ শেষ করতে হবে। হাতে সময় কম। তাই তাড়াহুড়া। দিনরাত খাটুনি দিতে হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবছর মুর্তি তৈরির মজুরি অনেক কম। এতে মন কিছু খারাপ। তার পরও বাবা-দাদার পেশা বলে কথা। 

তিনি আরও বলেন, ৩৫ বছর ধরে আমি মুর্তি তৈরি ও তাতে আলপনার আঁকার কাজ করে থাকি। এছবরের মতো এমন মন্দ পরিস্থিতে আগে কখনো পড়তে হয়নি। গত বছর যে মুর্তি ডেলিভারি দিয়েছি ৩০ হাজার টাকায়। এবছর একই আকারের মুর্তি দিতে হচ্ছে ২০ থেকে ২৫ হাজার টাকায়। এতে আমরা আর্থিক ক্ষতির মুখে পড়েছি। 

বাংলাদেশ পুজা উৎযাপন কমিটির আড়াইহাজার উপজেলা শাখার আহবায়ক শ্রী হারাধন চন্দ্র দে বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় ২৭টি মন্ডপে এবছর শারর্দীয় দুর্গা উৎসব উৎযাপন হবে। তবে করোনো পরিস্থিতির কারণে উৎসবে কিছুটা হলেও ভাটা পড়বে বলে মনে হচ্ছে। তার পরও উৎসব বলে কথা। সরকারের নিয়ম মেনেই এবারের উৎসব উৎযাপন করতে হবে। 

এদিকে কাঁঠালিয়া ইউনিয়নের বাসিন্দা ও আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উত্তম কুমার দাশ গুপ্ত বলেন, সরকারের বেঁেধ দেয়া সকল নিয়ম মেনে এবছর এ ইউনিয়নে দু’টি মন্ডপে শারর্দীয় দুর্গা উৎসব উৎযাপন করা হবে। তিনি সকল ধর্মালম্বিদের উৎসবের শুভেচ্ছা জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন