অপহরণের ১ মাস পর স্কুল ছাত্রী উদ্ধার : অপহরণকারী আটক
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৯:৩৭ পিএম
একমাস আগে অপহরণ করা হয়েছে পুলিশ লাইনস স্কুলের এক অষ্টম শ্রেণির ছাত্রীকে। পরের দিন অজ্ঞাত স্থান থেকে অপহরণকারী ছাত্রীর মা’কে ফোন করে জানায় সে তার মেয়েকে নিয়ে গেছে এবং মেয়েকে বিয়ে করবে।
এ ঘটনায় অপহৃতার মা বাদী হয়ে মামলা করলে শনিবার (১৭ অক্টোবর) রাতে তল্লা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
মামলার বিবরণে জানা যায়, গত মাসের ১৫ তারিখ সকাল ৯ টায় মাসদইর কবরস্থান সংলগ্ন এলাকায় প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয় ঐ শিক্ষার্থী। পুলিশ লাইন স্কুলের সামনে আসলে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে চলে যায় বখাটে বাবু (২২)।
পরের দিন বাবু ছাত্রী’র মাকে ফোন করে জানায় যে, সে তার মেয়েকে নিয়ে গেছে এবং তাকে সে বিয়ে করবে। এ ঘটনার পর মেয়ের বাদী হয়ে ফতুল্ল মডেল থানায় মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীকে উদ্বারসহ অপহরনকারীকে গ্রেফাতার করা হয়েছে। উদ্ধারকৃত শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও তিনি জানান।


