Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গৃহবধূকে যৌন হায়রানীর চেষ্টার অভিযোগ 

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৯:৩৩ পিএম

বন্দরে গৃহবধূকে যৌন হায়রানীর চেষ্টার অভিযোগ 
Swapno

বন্দরে এক গৃহবধূ (১৯)কে যৌন হায়রানী ব্যার্থ চেষ্টাসহ কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে বিল্পব (২৫) নামে এক বখাটের যুবকের বিরুদ্ধে। 

গত ৮ অক্টোবর বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ দড়ি-সোনাকান্দাস্থ ভূক্তভোগী গৃহবধূর পিত্রালয়ে এ যৌন হয়রানী চেষ্টার ঘটনাটি ঘটে। 

এ ঘটনায় গৃহবধূর বড় ভাই নুর নবী ওরফে ইরাক বাদী হয়ে ঘটনার দুই দিন পর গত ১০ অক্টোবর বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। 

বাদী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর থানার হাজীপুর এলাকার গৃহবধূ (১৯) তার পিত্রালয় দড়ি-সোনাকান্দা এলাকায় বেড়াতে আসে। এর ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর সকাল সাড়ে ১০টায় পিত্রালয়ে কেউ না থাকায় গৃহবধূ পিতার বাড়ি সামনে বসা ছিল। 

ওই সময় একই এলাকার দ্বীন মোহাম্মদ দিলু মিয়ার বখাটে ছেলে লম্পট বিপ্লব বাড়িতে কেউ না থাকার সুবাদে গৃহবধূর পিতার ঘরে প্রবেশ করে ভুক্তভোগী গৃহবধূকে লুঙ্গি খুলে উলঙ্গ হয়ে যৌনহায়রানী চেষ্টাসহ কুপ্রস্তাব দেয়। 

ওই সময় গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে এসে উলঙ্গ অবস্থায় লম্পট বিপ্লবকে দেখতে পায়। প্রতিবেশীরা এ ঘটনায় প্রতিবাদ করলে লম্পট বিপ্লব খুন ঝখমের হুমকি দামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। 

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের কাছে কোন সুবিচার পায়নি ভূক্তভোগী গৃহবধূ ও তার পরিবার।                    
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন