নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় রফিক (৩৫) নামে এক জেলেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে আড়াইহাজার উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ ফাঁড়ি এক মেঘনা নদীতে এক অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রফিক বাঞ্জারামপুর উপজেলার বাহেরচর গ্রামের সাদেক আলীর ছেলে।
মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, শনিবার সকাল থেকেই মেঘনা নদীর আড়াইহাজারের বিভিন্ন সীমানায় অভিযান চালানো হয়। এসময় পাঁচ কেজি ইলিশসহ ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযানে নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম আজাদ উপস্থিত ছিলেন। আটক রফিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


