Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে আটক ৪

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৯:১৯ পিএম

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে আটক ৪
Swapno

বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে আটক করেছে। গত ১৭ অক্টোবর শনিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে আটক করা হয়। 

আটককৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার বালিগাও এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাকির হোসেন (৩৫) একই থানার দক্ষিন কুলচরিত্র এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে ফয়সাল (২২) লালখারবাগ এলাকার ইদ্রিস আলী মিয়ার ছেলে হুমায়ন কবীর (৩২) ও মুরাদপুর এলাকার আফসারউদ্দিন মিয়ার ছেলে মনির হোসে (৩০)। 

পরে আটককৃত ৪ পলাতক আসামীকে রোববার দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন