Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গাঁজা বিক্রি কালে আটক ১

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৯:১৮ পিএম

বন্দরে গাঁজা বিক্রি কালে আটক ১
Swapno

বন্দরে ১’শ গ্রাম গাঁজাসহ আতিক (২৬) নামে এক গাঁজা বিক্রেতাকে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। গত ১৭ অক্টোবর (শনিবার) রাতে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকায় গাঁজা বিক্রির সময় তাকে হাতে নাতে আটক করা হয়। 

এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী উপ-পরিদর্শক মোশারফ বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২১(১০)২০। 

আটককৃত মাদক ব্যবসায়ী আতিক সোনাকান্দা এলাকার মৃত আতাউল হক মিয়ার ছেলে বলে জানা গেছে। 

এ ব্যাপারে উপ-পরিদর্শক মোশারফ গনমাধ্যমকে জানিয়েছে, আটককৃত মাদক ব্যবসায়ী আতিক দীর্ঘ দিন ধরে উক্ত এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। 

আমরা গোপন সংবাদের ভিত্তিতে মাদকস্পটে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় তাকে হাতে নাতে আটক করি।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন