বন্দরে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৮:২৬ পিএম
বন্দরে বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া,কেককাটা,শিক্ষা উপকরণ, ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ই অক্টোবর রবিবার বন্দর নবীগঞ্জ কবিলের মোড় সড়কে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান তথা বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ।
তিনি বলেন, আমাদের শিশু কিশোরদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু'র ইতিহাস সঠিকভাবে জানতে হবে। বঙ্গবন্ধুর পরিবার ও মুক্তিযোদ্ধা দেশের জন্য কি করেছে তা জানলে তাদের মধ্যে দেশ প্রেম জাগ্রত হবে। বেড়ে যাবে দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।
৭৫’র ১৫ই আগষ্ট কিছু বিপথগামী নরপিশাচদের ষড়যন্ত্রের কবলে নৃশংসভাবে খুন হয় বঙ্গবন্ধুর সমস্ত পরিবার। দেশের বাইরে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা।
পরিবারের সবাইকে খুন করেও সেদিন ক্ষান্ত হয়নি নরপশুরা। তাদের নির্মমতার হাত থেকে রক্ষা পায়নি ৯বছরের ছোট্ট রাসেলও। মৃত্যুর আগে মায়ের কাছে যেতে চেয়েছিলো। মায়ের সাথে শেষ দেখার করার কথা বললেও রেহায় পায়নি অবুঝ রাসেল। নির্মমভাবে তাকে গুলি কওে হত্যা করেছে নরপিশাচরা ।
বন্দর থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বন্দর থানা শাখার সভাপতি মোজাহিদ কবির পিয়াসের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নারায়ণগ্ঞ্জ জেলা শাখার সভাপতি ওবায়দুল্লাহ খান।
এসময় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন মহানগর আ’লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক হূমায়ন কবির মৃধা, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, বন্দর থানা আ’লীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক শহিদ হাসান মৃধা, ২৫নং ওয়ার্ড আ’লীগ নেতা শাহ আলম, ১৯নং ওয়ার্ড আ’লীগ নেতা আলমগীর, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, ফারুক প্রধান প্রমূখ।


