৫ বছরে শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছরের কিশোর গ্রেফতার
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৭:১৮ পিএম
বন্দরে মাদ্রাসায় পড়ুয়া পাঁচ বছরের শিশু খেলা করার সময় লোক মারফত ডেকে নিয়ে ঝালমুড়ি খাওয়ানো দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শিশুটির বাবা বাদী হয়ে একটি ধর্ষণের মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বাড়ির পাশে অন্যান্য মেয়েদের সাথে শিশুটি খেলা করছিল।
এসময় ঝলমুড়ি খাওয়ানোর কথা বলে তাকে অমিত নামে এক শিশুকে দিয়ে ডেকে নেয় ওই ১৩ বছরের কিশোর। পরে তাকে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, শিশু ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।


