Logo
Logo
×

নগরের বাইরে

সমিতির নামে ১০ কোটি টাকা আত্মসাৎ !,  গ্রাহকদের মানববন্ধন

Icon

স্টাফ রিপোর্টার  

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০৬:৫৬ পিএম

সমিতির নামে ১০ কোটি টাকা আত্মসাৎ !,  গ্রাহকদের মানববন্ধন
Swapno

নগরীর বাবুরাইলে অবৈধভাবে একটি সমিতি গড়ে তোলে আড়াইহাজার গ্রাহকের ১০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে রমজান মিয়া নামে এক ব্যক্তি বিরুদ্ধে।

 

ওই টাকা ফেরত পাওয়ার দাবিতে রোববার (১৮ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে মানবন্ধন করেছে ওই সমিতির ভুক্তভোগী গ্রাহকরা। এ সময় মানববন্ধনে যোগ দেন নাসিক প্যানেল মেয়র  আফসানা আফরোজ বিভা, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজি নুরুদ্দিন আহম্মেদ। 


মানববন্ধনে ভুক্তভোগী  গ্রাহকরা তাদের বক্তব্যে বলেন, রমজান মিয়া ওই সমিতিতে বিনিয়োগ বা সঞ্চয় করলে অধিক মুনাফার দেয়া হবে বলে প্রলোভন করে। সেই আশায় ২ থেকে আড়াই হাজার গ্রাহক তাদের আয়ের সঞ্চিত টাকা সম্মিলিত সঞ্চয় তহবিলে বিনিয়োগ করেন।

 

গত ১৮ বছর ধরে এ পক্রিয়ার সমিতির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি আমরা জানতে পারি ওই সমতির কোন সরকারি অনুমোদন নেই। এটি অবৈধভাবে চলছে। করোনার সময়ে মার্চ মাসে সমিতিটি বন্ধ করে দেয় রমজান। পরে তার কাছে বিনিয়োগ ও সঞ্চয়ের টাকা ফেরত চাইলে সে বিভিন্ন টালবাহনা করা শুরু করে। 


গত দেড় মাস যাবত সমিতির মালিকের বাড়ি দফায় দফায় ঘেরাওসহ আন্দোলন বিক্ষোভ করেও রমজান আলীর দেখা পাওয়া যাচ্ছে না। উপায় না পেয়ে এবার রাস্তা নেমেছেন ভুক্তভোগীরা।


আর্থিক মুনাফা লাভের আশায় জেলার বিভিন্ন এলাকার প্রায় আড়াই হাজার মানুষ নগদ অর্থ বিনিয়োগ করেছেন এই সমিতিতে। মাসিক ভিত্তির সঞ্চয়, দীর্ঘমেয়াদি সঞ্চয় (ডিপিএস) ও দুই থেকে দশ বছর মেয়াদে (এফডিআর) মোটা অংকের অর্থ বিনিয়োগ তারা।

 

সর্বনিম্ন তিন লাখ থেকে শুরু করে পাঁচ লাখ ও দশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করেছেন কেউ কেউ, যাদের অধিকাংশই নারী।  সারা জীবনের সঞ্চয় ও জমি বিক্রি করে বিনিয়োগ করেছেন তারা।


টাকা না পেয়ে তারা দুর্বিসহ জীবন যাপন করেছেন। তারা তাদের সারা জীবনের সঞ্চিত অর্থ এ সমিতিতে বিনিয়োগ করে আজ পথে বসে গেছেন। তাই তারা তাদের অর্থ ফেরত পেতে প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগীতা কামনা করেন। 


এ সময় মানবন্ধনে উপস্থিত নাসিক প্যানেল মেয়র  আফসানা আফরোজ বিভা বলেন, রমজান আলীর সাথে কথা হয়েছে তিনি টাকা ফেরত দিবেন বলে জানিয়েছেন। আমাকে হিসাব করতে বলেছে কে কত টাকা পাবেন।  


এ বিষয়ে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী আমাকে দায়ত্বি দিয়েছেন। এরপর রমজান আলীর এক ভাই ও সমিতির এক কর্মচারীকে নিয়ে আমি হিসেব করছি। রমজান আলী ২৫ লাখ দিবে বলে জানান। 


এ সময় তিনি গ্রাহকদের উদ্দ্যেশ্যে বলেন, যেখানে সঞ্চয়ই শুধু ৪ কোটি টাকা আমি ২৫ লাখ টাকা দিয়ে আপনাদের কিভাবে দিবো। তাই আপনাদেরকে বলবো ধৈয্য ধরতে হবে। আপনাদের টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আমি আপানাদের পাশে আছি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন