Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন

Icon

রূপগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২০, ০১:৪৫ পিএম

রূপগঞ্জে চাচার হাতে ভাতিজা খুন
Swapno

রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দিঘলীয়ারটেক এলাকার ছানাউল্লাহ সরকারকে (৩৩) বল্লম দিয়ে খুন করছে তার আপন চাচা আক্তার হোসেন সরকার।

 

পারিবারিক কলহের জের ধরে গত ১৭ অক্টোবর (শনিবার) রাত ৯ টার দিকে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত ছানাউল্লাহ সরকারের পিতার নাম আব্দুস ছাত্তার সরকার। 

 

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে গত শনিবার রাতে ছানাউল্লাহ সরকার ও তার চাচা আক্তার সরকারের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আক্তার হোসেন সরকার তার বসত ঘর থেকে বল্লম নিয়ে ছানাউল্লাহ সরকারের বুকে আঘাত করে।

 

তখন সে মাটিতে লুটে পড়ে। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ছানাউল্লাহকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ছানাউল্লাসরকারের স্ত্রী মোসলেমা বেগম (২৮) ও তার ছেলে শাহেদ (৯) আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় নিহত ছানাউল্লাহর স্ত্রী মোছলেমা বেগম বাদী হয়ে ৬ জনকে নামীয় ও ২/৩ জনকে অজ্ঞাত করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন