বন্দরে গার্মেন্ট কর্মীকে ধর্ষনের অভিযোগ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ১০:১৩ পিএম
বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে চৈতি র্গামেন্টস কর্মী (৩৩)কে ধর্ষনের অভিযোগ উঠেছে লম্পট আপনের বিরুদ্ধে। গত ১৫ আগষ্ট বন্দর উপজেলার কেওঢালাস্থ সিরাজ মিয়ার ভাড়াটিয়া ঘরে এ ধর্ষনের ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে ভূক্তভোগী র্গামেন্টস কর্মী বাদী হয়ে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ধর্ষিতা পোশাক শ্রমিক গনমাধ্যমকে জানায়, গত ৪ মাস পূর্বে আমার প্রথম স্বামী বাশারের সাথে ঝগড়া করে তার বাড়ী থেকে চলে আসি।
পরে জিবিকার তাগিদে আমি মদনপুর এলাকায় চা বিক্রি করার সময় বন্দর থানার কেওঢালা এলাকার সিরাজ মিয়ার ভাড়াটিয়া মৃত কামাল মিয়ার ছেলে আপনের সাথে আমার পরিচয় হয়।
ওই পরিচয়ের সূত্র ধরে তারসাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর ধারাবাহিকতায় গত ২৫ আগষ্ট আপন আমাকে বিয়ের করার প্রলোভন দেখিয়ে তার ভাড়াকৃত বাসায় নিয়ে যায়।
পরে লম্পট আপন আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে ধর্ষন করে। আমি বিয়ে করার জন্য চাপ দিলে লম্পট আপন আমাকে বিয়ে না করে নানা তালবাহানা করে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে বন্দর থানার তদন্ত অফিসার ইন্সপেক্টর শফিকুল ইসরাম জানান, ধর্ষনের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের তদন্তকারি কর্মকর্তা ধর্ষনের বিষয়টি খতিয়ে দেখছে।


