Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত 

Icon

সোনারগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ১০:০৫ পিএম

সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত 
Swapno

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে গতকাল শনিবার সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি ও পৌরসভা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় পৌরসভার আমিনপুর মাঠে এ আয়োজন করা হয়। 

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি। 


সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হয়েছেন শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, সহ সভাপতি রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক নির্বাচিত হন আবু নাইম ইকবাল। এছাড়া সোনারগাঁ পৌর জাতীয় পার্টি সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন শফিকুল ইসলাম। 


সম্মেলনে উপস্থিত জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় চেয়ারম্যান জিএম কাদের এর নিকট ডালিয়া লিয়াকতকে আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানালে তিনি তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষনা দিবেন বলে জানান। 


সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান ভূঁইয়া, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন খান, আসিফ শাহরিয়ার, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন খান, এনাম জয়নাল, মিজানুর রহনান, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, সমাজ কল্যাণ সম্পাদক এম এ রাজ্জাক খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিরু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আল যোবায়ের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, আব্দুস সাওয়ার গালিব, মোঃ নজরুল ইসলাম, সদস্য মনিরুজ্জামান টিটু, আবু সাঈদ স্বপন প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন