Logo
Logo
×

নগরের বাইরে

৫ নং ওয়ার্ডে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৯:৫৬ পিএম

৫ নং ওয়ার্ডে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
Swapno

সারা দেশের ন্যায় সিদ্ধিরগঞ্জেও “নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড বিট পুলিশিং এলাকায় দায়িত্বরত বিট পুলিশ এ সমাবেশের আয়োজন করে। 

আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ফারুক, থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল চন্দ্র মজুমজার, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের যুগ্ন আহ্বায়ক এমএ জামান, সিদ্ধিরগঞ্জ নাসিক ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ বদুর উদ্দিন শেখ, সিদ্ধিরগঞ্জ নাসিক ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব মো: কবির হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জিএম সাদরিল সহ থানার পুলিশ কর্মকর্তা’সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সমাজসেবক, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র-ছাত্রীরা।

এ সময় ওসি মোঃ কামরুল ফারুক বলেন, নারী ও শিশু নির্যাতন কীভাবে প্রতিরোধ করা যায় জনসচেতনতার লক্ষ্যে সরকার এই উদ্যোগ নিয়েছে। বর্তমান এই সমস্যাটি কারো একার পক্ষে প্রতিরোধ করা সম্ভবনা। 

এর জন্য সকল শ্রেণী-পেশার মানুষকে সচেতন হয়ে একসাথে কাজ করতে হবে। সকলের নৈতিকতা বজায় রাখতে হবে। তাহলেই আমাদের পক্ষে এ সমস্যা প্রতিরোধ করা সম্ভব। 

সমাবেশে উপস্থিত অতিথিদের বক্তব্য শেষে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে শ্লোগান দিয়ে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানানিয়ে র‌্যালীর মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন