Logo
Logo
×

নগরের বাইরে

৪ নং ওয়ার্ডে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৯:৫৪ পিএম

৪ নং ওয়ার্ডে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
Swapno

“নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডে বিট পুলিশিং এর আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার (১৭ অক্টোবর) সকালে নাসিক ৪নং ওয়ার্ড বিট পুলিশিং এলাকার উত্তর আজীবপুর ৪নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মোঃ কবির হোসেনের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ আবু হানিফের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিক ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষীত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, ৪নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মোঃ কবীর হোসেন, সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ লাট মিয়া, ওমর ফারুক, জননেত্রী শেখ হাসিনা পরিষদের নেত্রী রুনা আজাদ, জাহানার, নূও নাহার, ফাতেমা ও ডাঃ সাহিদা’সহ স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ। 

 

সমাবেশে উপস্থিত অতিথিদের বক্তব্য শেষে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে শ্লোগান দিয়ে র‌্যালীর মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ করা হয়। 
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন