Logo
Logo
×

নগরের বাইরে

১০ নং ওয়ার্ডে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৯:৪৮ পিএম

১০ নং ওয়ার্ডে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
Swapno

 “নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি, নারী বান্ধব দেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জের নাসিক ১০নং ওয়ার্ড বিট পুলিশিং এর ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শনিবার (১৭ অক্টোবর) সকালে নাসিক ১০নং ওয়ার্ড বিট পুলিশিং এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের আয়োজনে নাসিক ১০নং ওয়ার্ড বিট পুলিশিং এর ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সমাবেশে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিউদ্দৌলা, যুবলীগ নেতা মোঃ আলাউদ্দিন, আমজাদ হোসেন, মনির হোসেন, মোঃ শাহিন সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এসময় সমাবেশে উপস্থিত অতিথিদের বক্তব্য শেষে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে শ্লোগান দিয়ে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানানিয়ে র‌্যালীর মাধ্যমে সমাবেশের কার্যক্রম শেষ করা হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন