Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট : আহত ১

Icon

রূপগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৮:৫৩ পিএম

রূপগঞ্জে বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট : আহত ১
Swapno

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গরিব মাহাবুব (৫৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ টংগীরঘাট এলাকায় ঘটে এ ঘটনা। 

আহত গরিব মাহাবুব হলেন, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ টংগীরঘাট এলাকার মৃত কালা মিয়া প্রধানের ছেলে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।  

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ১৬ অক্টোবর শুক্রবার রাত ৮টার দিকে গবির মাহাবুবের বসত বাড়িতে দূর্বত্তরা ধারালো রামদা, চাপাতি,ছেনদা, চাইনিজ কুড়াল, ছুরি, লোহার রড, হকিস্টিক, লাঠি-সোটা ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। 

দূর্বৃত্তরা হলেন, উপজেলার মাহমুদাবাদ টংগীরঘাট এলাকার আক্তার হোসেনের ছেলে জোবায়ের (২৩), নুর ইসলামের ছেলে জুম্মন (১৮), বাদলের ছেলে রিফাত (২০), আলাউদ্দিনের ছেলে তুষার (২৫), আব্দুল খালেকের ছেলে রিপন (২২), মোহাম্মদ আলীর ছেলে আলবি (১৯), মোহাম্মদ আলীর স্ত্রী দেলোয়ারা বেগম (৩৮), আক্তার হোসেনের স্ত্রী নুর জাহান (৪০), মিনার হোসেনের ছেলে শাকিব (১৮), খুশি বেগমের ছেলে বাপ্পি (১৮), আক্কাস আলীর ছেলে শাকিল (২২)সহ আরো ৩০/৪০ জন। 

দূর্বত্তরা গবির মাহবুবকে হত্যার উদ্দেশ্যে বিল্ডিংয়ের ২য় তলায় প্রবেশ করে বিল্ডিং ঘরের দরজা, জানালা ও রুমের ভিতরে থাকা খাট, সোকেচ,আলমারী, ওয়ারড্রপসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করতে থাকে। 

গরীব মাহাবুব বাঁধা দিতে গেলে তাকে এলোপাথারীভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এছাড়াও সোকেচের ড্রয়ার খুলে নগদ ২লাখ টাকা আলমারীর ড্রয়ার থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ সর্বমোট ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন