আড়াইহাজারে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধী র্যালী ও পথসভা
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৮:৩৯ পিএম
বিট পুলিশিংয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকায় শনিবার ধর্ষণ ও নারী নির্যাতনের বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, ডা. আক্তারুজ্জামান সুমন, আড়াইহাজার পৌরসভার কাউন্সিলর বশির উল্যাহ, মোমিনুল ইসলাম শুভ, ওহিজ উদ্দিন, রাশেদ জামান, জাহাঙ্গীর হোসেন, হাতেম আলী, জাকির হোসেন, মাদেকুর রহমান সাকেদ, নারী কাউন্সিলর রাশিদা বেগম, রানী বেগম, সামছুন্নাহার, আড়াইহাজার পৌরসভা এলাকায় এসআই কাজী সালেহ আহমেদ, সাতগ্রাম এলাকায় বিট পুলিশের দায়িত্বে থাকা এসআই পলাশ চন্দ্র রায়, দুপ্তারায় এসআই মোস্তফা কামাল, ব্রাহ্মন্দীতে এসআই সোহরাব হোসেন, ফতেপুরে এসআই রোকনুজ্জামান, গোপালদী পৌরসভায় এসআই মোক্তার হোসেন, বিশনন্দীতে এসআই আবদুল মালেক, মাহমুদপুরে এসআই মঞ্জুর রহমান, হাইজাদীতে এসআই রুপন সরকার, উচিৎপুরায় এসআই রিয়াজউদ্দিন, খাগকান্দায় এসআই শফিকুল ইসলাম ও কালাপাহাড়িয়ায় এসআই কায়কোবাদ।
আড়াইহাজার থানার (ওসি) নজরুল ইসলাম বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের কোনো ছাড় নেই। কে কোন দলের অনুসারী তা পুলিশ বিবেচনা করবে না। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা একান্ত প্রয়োজন।


