Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় নারী ধর্ষণ, নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র‌্যালী

Icon

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৭:৪০ পিএম

ফতুল্লায় নারী ধর্ষণ, নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র‌্যালী
Swapno

ধর্ষণ সহ সকল নারী নির্যাতন প্রতিরোধে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশের উদ্যোগে ও কুতুবপুর ইউনিয়ন ৩নং বিট পুলিশের আয়োজনে শনিবার সকাল ১০টায় শেহাচর তক্কার মাঠ এলাকায় এ সচেতনতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন। আরো উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কুতুবপুর ৯নং ওয়ার্ড ইউপি সদস্য হান্নানুর রফিক রঞ্জু, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, সংরক্ষিত ইউপি সদস্য আরজুদা বেগম খুকি, শ্রমিক নেতা আবুল হোসেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার রিক্সা চালক ইউনিয়নের সাধারন সম্পাদক আজিজুল, প্রমূখ।


প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন- ‘ডিআইজি স্যারের নির্দেশনায় সারা দেশে বিট পুলিশিংয়ের উদ্যোগে ধর্ষণ বিরোধী সমাবেশ চলছে। সে মোতাবেক ফতুল্লাতেও বিভিন্ন স্থানে একযোগে ১২টি সমাবেশ অনুষ্ঠিত হয়। 


আমরা এসব কর্মসূচির মাধ্যমে মানুষকে সচেতন করাসহ অপরাধীদের এই ম্যাসেজ দিতে চাই যে, ফতুল্লা তথা সারাদেশে ধর্ষণকারী বা অপরাধীদের ঠাঁই নেই। এরপরও যদি কোথাও এ ধরনের ঘটনা ঘটে, তাহলে তাৎক্ষনিক ভাবে পুলিশকে তথ্য দেবেন। আর মনে রাখতে হবে, ধর্ষণের ঘটনা মিমাংসা যোগ্য না। এ ঘটনা মিমাংসা করার অধিকার কারও নেই। পুলিশও এ ধরনের ঘটনা মিমাংসা করতে পারবে না।’


তিনি বলেন, ‘কোনো ঘটনা ঘটলে আমরা আসামী ধরি। কিন্তু বিলম্বে অভিযোগ পাওয়ায় আলামত নষ্ট হয়ে যায়, আর সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় বিচারও হচ্ছে না। তাই কোন ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে জানাবেন। সকলকে সচেতন থাকতে হবে। নারী আমাদের মা, বোন বা স্ত্রী। তাদের সম্মান আমাদেরই রাখতে হবে।’


এদিকে, স্কুল পড়ুয়া কোমলমতি শিশুরাও সমাবেশে নিজেদের নিরাপত্তা চেয়ে বক্তব্য রাখেন। আলোচনা পর্ব শেষে র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন বসয়ী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন