Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দেয়া কালে পুলিশের হানা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০, ০৭:২৭ পিএম

সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ দেয়া কালে পুলিশের হানা
Swapno

সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সময় হানা চালিয়েছে পুলিশ। এ সময় গ্যাস সংযোগকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৪২০ ফুট অবৈধ গ্যাস পাইপ জব্দ করে।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতার অবৈধ ২ টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গত শুক্রবার রাত ৯ টার দিকে তিতাস গ্যাস কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

সিদ্ধিরগঞ্জ থানার এসআই রফিকউদৌলা সঙ্গীংফোর্স নিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে আইনশৃঙ্খলারক্ষায় সার্বিক সহায়তা করেন। 

হাউজিংবাসীরা জানায়, হাউজিং কমিটির সাধারন সম্পাদক জাভেদ, মোস্তফা, মুরগী লিটন, রফিক’র সহায়তায় রাতের অন্ধকারে অবৈধ দু’টি গ্যাসের লাইন নেওয়ার জন্য পৃথক ২’টি  ৪২০ ফুট গ্যাস পাইপ ফেলে গ্যাসের মূল পাইপ থেকে সংযোগ নেওয়ার সময় খবর পেয়ে স্থানীয় সাংবাদিককর্মী, থানা পুলিশ ও তিতাস গ্যাসের লোকজন ছুটে এলে জাভেদ তার লোকবলসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

হাউজিংবাসীরা আরও জানায়, জাভেদের নেতৃত্বে হাউজিং এলাকায় কয়েক শত অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। এলাকাবাসী আরও জানায়, প্রতিটি অবৈধ গ্যাস সংযোগের জন্য প্রায় ২ লাখ থেকে ৩ লাখ  টাকা হাতিয়ে নিচ্ছে হাউজিং কমিটির সাধারন সম্পাদক জাভেদ মিয়া। 

অবৈধ গ্যাস সংযোগ দিয়ে জাভেদ ও তার লোকবল কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে জাভেদের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন