Logo
Logo
×

নগরের বাইরে

ইলিয়াস হত্যা : অধরাদের গ্রেফতারের দাবিতে ৬ গ্রামবাসীর মানববন্ধন

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ০৯:৪৪ পিএম

ইলিয়াস হত্যা : অধরাদের গ্রেফতারের দাবিতে ৬ গ্রামবাসীর মানববন্ধন
Swapno

বন্দরে দৈনিক বিজয় পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ মোঃ ইলিয়াস হত্যাকান্ডের মূল হোতা মাসুদ ওরফে মাসুদ প্রধান এবং তার আরো ৪ সহযোগীকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে জিওধরা, নয়ানগরসহ ৬ গ্রামবাসী। শুক্রবার সকাল ১০টা থেকেই এ মানববন্ধন কর্মসূচী শুরু হয়।


দীর্ঘ আড়াই ঘন্টা ব্যাপ্তি এ মানববন্ধনে বক্তারা বলেন,আমাদের আর কোন দাবি নাই দাবি শুধু একটাই খুনীদের ফাঁসি চাই।

 

ইলিয়াস হত্যার পর যদি খুনীরা এই মামলা থেকে পার পেয়ে যায় তাহলে ওরা কাউকেই ছাড়বেনা। ওদেরকে কোনভাবেই ছাড় দেয়া যাবে না। খবর পাওয়া যায় সন্ত্রাসীরা আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে,এখনো তারা বিভিন্নজনকে নানাভাবে হুমকি-ধামকি দিয়ে বেড়াচ্ছে। 

 

সন্ত্রাসীদের অব্যাহত হুমকির কারণে চরম শংকার মধ্যে দিন কাটাচ্ছে নিহতের স্বজন ও পত্রিকার সংশ্লিষ্টদের । বিষয়টি প্রশাসনের সর্বোচ্চ গুরুত্ব সহকারে নজর দেয়া উচিত বলে আমরা মনে করি। 

 

মানববন্ধনে জিওধরা. আদমপুর, নয়ানগর, কল্যান্দী, আদমপুর ও সেলসারদী গ্রামে হাজার হাজার নারী পুরুষ অংশ নেয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন